নকল আইসক্রিম ও ভেজাল গুড় জব্দ, আড়াই লাখ টাকা জরিমানা  

নাটোর প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২২, ১১:৩২আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১১:৩২

দীর্ঘদিন থেকেই প্রতিষ্ঠিত ট্রেড মার্ক ব্যবহার করে তৈরি হচ্ছিল নকল আইসক্রিম। তৈরি হচ্ছিল ভেজাল গুড়। এমন দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে নাটোর র‌্যাব আর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় বিপুল পরিমাণ নকল ও ভেজাল পণ্য জব্দ শেষে দুই প্রতিষ্ঠানকে ২৫২ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সকালে নাটোর র‌্যাব অফিসের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নাটোর কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর এ তথ্য জানিয়েছেন। তারা জানান, সোমবার রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত নাটোর জেলার লালপুর উপজেলা বাজারে শ্রাবণী আইসক্রিম ফ্যাক্টরি এবং বড়াইগ্রাম উপজেলার আটঘরিয়া ও ভবানীপুর গ্রামে ওই অভিযান চালানো হয়।

এ সময় লালপুর বাজারে শ্রাবণী আইসক্রিম ফ্যাক্টরিতে প্রাণ গ্রুপের শিশুদের কোমল পানীয় ও আইসক্রিমের ট্রেড মার্ক ব্যবহার করে নকল আইসক্রিম উৎপাদন করার অপরাধে ওই ফ্যাক্টরির স্বত্বাধিকারী কোরবান আলীকে (৬৫) এক লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়াও বড়াইগ্রামের আটঘরিয়া ও ভবানীপুর গ্রামে চিনি, চুন, ফিটকিরি, কাপড়ের রঙ ও সোডা মিশ্রিত করে ভেজাল গুড় তৈরির অপরাধে ভেজাল গুড়ের মালিক সলিম উদ্দিন প্রামাণিক (৪৫), আব্দুল মান্নান (৪৫) ও আতিয়ার রহমানকে (৩২) ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় এক হাজার ৮শ কেজি ভেজাল গুড়, ৯০০ লিটার ভেজাল চিনির সিরাপ, ১০ কেজি চুন, ১০০ গ্রাম কাপড়ের রঙ, ২ কেজি ১০০ গ্রাম  ফিটকিরি, ১০০ গ্রাম সোডা  জব্দ ও পরে ধ্বংস করা হয়।

জরিমানার ২ লাখ ৫২ হাজার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে বলেও কর্মকর্তারা।

/এমএএ/
সম্পর্কিত
থ্রি-স্টার ও ফাইভ-স্টার হোটেলে পচা মাংস জব্দ, কেএফসিতেও অভিযান
ইউএনও কার্যালয়ে ভাঙচুর ও সাংবাদিক লাঞ্ছনা: ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার 
ভাঙা সাইকেল আর দিনমজুরির পথ পেরিয়ে ফারিহা আজ ‘দেশসেরা ফুটবলার’  
সর্বশেষ খবর
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস