স্ত্রীর চুল কেটে নির্যাতন, স্বামী গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২২, ১২:৪২ আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১২:৪২

নওগাঁর মান্দায় মাথার চুল কেটে স্ত্রীকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে স্বামী আব্দুল কুদ্দুসকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোটমুল্লুক আদর্শ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বিপিএম জানান, বুধবার সকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোটমুল্লুক আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতার আব্দুল কুদ্দুস ছোটমুল্লুক গ্রামের মৃত বাবর আলী ভুট্টুর ছেলে।

নির্যাতনের শিকার নারী জানান, তার স্বামী আব্দুল কুদ্দস ঢাকায় থেকে রিকশা চালান। তাদের দুটি শিশু সন্তান রয়েছে। গত ২৫ নভেম্বর তার স্বামী বাড়ি আসেন। ওইরাতে অনৈতিক সম্পর্কের ভিত্তিহীন অভিযোগ তুলে তাকে বেদম মারধর করে কুদ্দুস। একই অভিযোগে পরদিন রাতে দ্বিতীয় দফায় মারধর করা হয়। কাঁচি দিয়ে তার মাথার চুল কেটে এবং গলায় ছুরি ঠেকিয়ে হত্যার চেষ্টা করা হয়। সে সময় শিশুকন্যা বাবার পা জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে। তখন বাড়ি থেকে পালিয়ে স্থানীয় ইউপি সদস্য বিষ্ণুপদ সাহার দোকানঘরে আশ্রয় নিয়ে জীবন রক্ষা করেন গৃহবধূ।

এ প্রসঙ্গে জানতে চাইলে অভিযুক্ত আব্দুল কুদ্দুস স্ত্রীকে নির্যাতন ও চুল কেটে দেওয়ার বিষয়টি স্বীকার করেন।

মান্দা থানার ওসি বলেন, ‘এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে তার স্বামী আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি