টেকনাফে পর্যটকবাহী জাহাজে আগুন

টেকনাফ প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২২, ১৫:২৬আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১৫:২৬

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটক বহনে নিয়োজিত থাকা খালি একটি জাহাজে আগুন লেগেছে। রবিবার (৪ ডিসেম্বর) সকালে টেকনাফের দমদমিয়া স্থলঘাটে নৌঙরে থাকা অবস্থায় জাহাজটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী জানান, টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ আছে। এ জন্য জাহাজ ‘কেয়ারি সিন্দবাদ’ ও ‘কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন’ দমদমিয়া স্থলঘাটে দীর্ঘদিন ধরে নৌঙরে রয়েছে। পর্যটন মৌসুম আসায় এসব জাহাজ মেরামত শুরু করে কর্তৃপক্ষ। রবিবার হঠাৎ পর্যটক বহনে ব্যবহৃত জাহাজ কেয়ারি ক্রুজ এন্ড ডাইনে আগুন জ্বলতে দেখা যায়। মূহূর্তেই আগুন ছড়িয়ে পরে। এ ঘটনায় সাতটি এসি এবং জাহাজের উপরের অংশসহ বেশকিছু মালপত্র পুড়ে যায়।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টেকনাফ স্টেশনের কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, ‘টেকনাফে দমদমিয়া স্থলঘাটে নৌঙরে থাকা একটি খালি জাহাজে ধরা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় জাহাজের এসিসহ উপরের একটি অংশ পুড়ে গেছে।’

ওই জাহাজের টেকনাফের ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে জাহাজে আগুন ধরে। এতে জাহাজের এসিসহ বেশকিছু মালপত্র পুড়ে গেছে। আমাদের ২০-৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম