পাচারকালে মিয়ানমারের গরুর পাল আটক

বান্দরবান প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২২, ১৯:০৩ আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১৯:১১

মিয়ানমার থেকে অবৈধভাবে পাচারকালে গরুর পাল আটক করেছে বান্দরবানের আলীকদম সেনা জোন। শনিবার (৩ ডিসেম্বর) কুরুকপাতা ইউপির আওয়াইপাড়া এলাকা থেকে গরুগুলো আটক করা হয়।

রবিবার সেনাবাহিনী জানায়, শনিবার রাতে মেন্দনপাড়া আর্মি ক্যাম্পের কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার ওয়াজেদ আলীর নেতৃত্বে সাত জন সেনা এবং তিন জন আনসার সদস্যের একটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়। সে সময় মাতামূহুরী নদীর ঝিরি থেকে মিয়ানমার থেকে অবৈধভাবে আনা ৩০টি গরু আটক করা হয়। তবে সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে গরুগুলো ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। আটক ৩০টি গরুর বাজার মূল্য আনুমানিক ৩১ লাখ ৫০ হাজার টাকা।

আলীকদম জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সাব্বির হাসান জানান, অবৈধভাবে পাচারের সময় ৩০টি গরু আটকের পর আলীকদম থানায় হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
মিয়ানমারে রাস্তা থেকে তুলে নেওয়া হচ্ছে তরুণদের, ‘বিক্রি’ হচ্ছে সেনাবাহিনীতে
শান্তিতে নোবেল বিজয়ী নাভি পিল্লাই কী করেন, লড়ছেন মিয়ানমারের বিরুদ্ধেও
মাইন বিস্ফোরণের জন্য উত্তর কোরিয়াকে দায়ী করলো দ. কোরিয়া
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে