ভারত সীমান্তে ঢুকে সেলফি তোলা দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি
০২ মে ২০২৫, ২৩:৩১ আপডেট : ০২ মে ২০২৫, ২৩:৩১

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত থেকে দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২ মে) বিকালে আন্তর্জাতিক সীমানা পিলার ৮২৫ এর সাব পিলার ১ এর কাছ থেকে তাদের বিএসএফ ধরে নিয়ে যায়।

পাটগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোখলেসুর রহমান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবির পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।

ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তবিবর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, শুক্রবার বিকালে এসএসসি পরীক্ষার্থী মাহফুজ ইমন (১৬) বগুড়া থেকে বেড়াতে আসা মামাতো ভাই সজেদুর ইসলামসহ (২২) বাড়ির পাশে সীমান্ত লাগোয়া চা বাগানে সেলফি তুলতে যান। এ সময় তারা ভারত সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৮২৫/১ এর ২০-২৫ গজ ভেতরে চলে গেলে জলপাইগুড়ি বিএসএফের টহল দল তাদের আটক করে নিয়ে যায়।

বিজিবির পক্ষ থেকে বলা হয়, ঘটনার পর স্থানীয়রা ধবলসূতি বিওপিকে জানান। দায়িত্বরত বিজিবি সদস্যরা বিএসএফ ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে।

বিএসএফের পক্ষ থেকে বলা হয়েছে, অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ ও ভিডিও ধারণ করার কারণে তাদেরকে আটক করা হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ ও বিজিবি জনায়, আটকদের বাংলাদেশে ফিরিয়ে আনতে স্থানীয় ও ব্যাটালিয়ন পর্যায়ে যোগাযোগ করা হচ্ছে। তাদের ফেরত আনার উদ্দেশে রাতেই পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
বিজিবিতে সিপাহী পদে নিয়োগ, আবেদনের একদিন বাকি
পাকিস্তান-চীন সীমান্ত কমিশন মানে না ভারত, বললো ‘নাটক বন্ধ করুন’
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম