প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে ৭ মেডিক্যাল টিম

কক্সবাজার প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২২, ১০:৪১আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১০:৪১

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ও জনসভাকে কেন্দ্র করে ইতোমধ্যে চিকিৎসাসেবার জন্য সাতটি বিশেষ মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। টিমগুলো গঠন করেছে কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কক্সবাজার জেলা শাখা।

কক্সবাজারের সিভিল সার্জন ডাক্তার মো. মাহবুবুর রহমান জানিয়েছেন, সাতটি মেডিক্যাল টিমের মধ্যে দুটি আন্তর্জাতিক নৌমহড়াস্থল ইনানী, দুটি জনসভাস্থল শহীদ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম, দুটি কক্সবাজার জেলা সদর হাসপাতালে সকাল থেকে রাত পর্যন্ত দায়িত্ব পালন করবে। খাদ্য পরীক্ষা জন্য গঠিত মেডিক্যাল টিমটি বিমানবন্দর, সার্কিট হাউজ, ইনানী ও জনসভাস্থলে থাকবে।

পুরো দলের সঙ্গে সমন্বয় করবেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন কক্সবাজার শাখার সাধারণ সম্পাদক, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি এবং জেলা আওয়ামী লীগের জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাহবুবুর রহমান।

মেডিক্যাল দলের সঙ্গে দায়িত্ব পালন করবেন– ডা. মো. মোস্তাফিজুর রহমান, ডা. মো. অহিদুল হেলাল, ডা. খাইরুন্নেছা, ডা. ইমরুল কায়েস, ডা. হাবিবুর রহমান, ডা. অপ্রিম, ডা. কীতিরাজ দে, রোখসানা, পান্না রুদ্র, শারমিন আক্তার, মোহাম্মদ এরফান, ডা. সৈয়দ মো. সরওয়ার, ডা. লক্ষ্মীপদ দাশ, ডা. রাজীব নাথ, ডা. কনিনীকা দস্তিদার, ডা. প্রণয় রুদ্র, ডা. পিংকী বড়ুয়া, ডা. দিলরুবা জাহান দিপা, মোসা. পলি খাতুন, শাহেনা আক্তার, রোখসানা পারভিন, আবদুল আজিজ।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (৭ ডিসেম্বর) কক্সবাজার আসছেন। বুধবার সকাল ১০টার পর তিনি কক্সবাজার এসে পৌঁছাবেন।

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক নৌমহড়ার উদ্বোধন করতে ইনানীতে বঙ্গোপসাগরের মোহনায় যাবেন। সেখানে কর্মসূচি শেষে দুপুর ২টার পর আসবেন কক্সবাজার সমুদ্রসৈকতের নিকটবর্তী লাবণি পয়েন্টের শহীদ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের জনসভা মঞ্চে।

/এমএএ/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
রোগীদের ঈদের ছুটি দিয়ে ৪ দিন ধরে বন্ধ রংপুর হাসপাতালের কিডনি ওয়ার্ড
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের