পকেটে বহন করা হচ্ছিল মাদক 

নাটোর প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২২, ১১:০৫আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১১:০৫

নাটোরের সিংড়া উপজেলায় নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন এলাকা থেকে ২১০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার ব্যক্তি তার পরিহিত জিন্স প্যান্টের পকেটে বহন করছিল এই মাদক।

গ্রেফতার ব্যক্তির নাম কামাল উদ্দিন ওরফে কামাল পাশা (৪০)। রাজশাহীর কাশিয়াডাঙ্গা উপজেলার নবগঙ্গা এলাকার বদিউজ্জামানের ছেলে।

নাটোর র‌্যাব অফিসের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গত রাত ১১টার দিকে সিংড়ার নিংগইন এলাকায় মাদকবিরোধী চেকপোস্ট বসানো হয়। সে সময় রাজশাহী থেকে বগুড়াগামী মোটরসাইকেল আরোহী ওই আসামির জিন্সপ্যান্টের দুই পকেট থেকে হেরোইন জব্দ করা হয়।

গ্রেফতার কামাল পাশা একজন পেশাদার মাদক ব্যবসায়ী দাবি করে তিনি জানান, এই ঘটনায় সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম