৩ পার্বত্য জেলা ও উত্তর চট্টগ্রামে চলছে পরিবহন ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ ডিসেম্বর ২০২২, ১১:৫০আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১১:৫০

রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও উত্তর চট্টগ্রামে বন্ধ রয়েছে বাস চলাচল। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল থেকে এসব জেলার সড়কে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম মঞ্জু বলেন, ‘গত ৪ ডিসেম্বর চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হয়। সেখানে তিন পার্বত্য জেলা এবং এবং উত্তর চট্টগ্রাম থেকে পর্যাপ্ত বাস সরবরাহ করা হয়। সেই বাসের ভাড়া যা দিয়েছে তা নিয়ে আমরা কোনও কথা বলিনি। এদিকে বুধবার (৭ ডিসেম্বর) কক্সবাজারেও প্রধানমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হয়। সেখানকার জন্য কমপক্ষে ৫০টির বেশি বাস রিকুইজিশন করেছে পুলিশ। শুধু তাই নয়, বিভিন্ন বাসকে রিক্যুইজিশনের ভয় দেখিয়ে মোটা অংকের টাকাও আদায় করেছে পুলিশ।’

তিনি আরও বলেন, ‘কক্সবাজারের জন্য চট্টগ্রাম থেকে অর্ধশতাধিক রিকুইজিশন করা বাসকে মাত্র ৩০ লিটার করে তেল দেওয়া হয়। ওই পরিমাণ তেল দিয়ে কি কক্সবাজার থেকে আসা-যাওয়া করা সম্ভব? পরে পরিবহন শ্রমিকরা আমাকে জানালে বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করি। এরপর কক্সবাজারে যাদের জন্য গাড়িগুলো রিকুইজিশন করা হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবহিত করি। পরে তারা প্রতি চালককে আরও পাঁচ হাজার টাকা করে দেন। কক্সবাজার থেকে গাড়িগুলো চট্টগ্রামে আসার সময় ঈদগাঁও থানার ওসি গাড়িগুলো থামিয়ে টাকাগুলো কেড়ে নেয়। এ কারণে পরিবহন শ্রমিকরা অসন্তুষ্ট হয়ে গাড়ি চালানো থেকে বিরত রয়েছে। এখানে অন্যকোনও বিষয় নেই। আমি শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’

/এমএএ/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
ঈদের তৃতীয় দিনেও রাজধানী ফাঁকা, ফিরছেন কেউ কেউ
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের