সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক কিলোমিটারের মধ্যে ১৬ দুর্ঘটনা

টাঙ্গাইল প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২২, ১১:৩১আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১১:৩১

ঘন কুয়াশার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এক কিলোমিটারের মধ্যে কমপক্ষে ১৬টি দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ সময় একজন নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণে ঢাকামুখী লেন বন্ধ ছিল বেশ কিছু সময়।

গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লাহ টুটুল জানান, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে মহাসড়কের ধল্লা থেকে মির্জাপুর চরপাড়া পর্যন্ত এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

ওসি আরও জানান, সকাল ৯টার দিকে মহাসড়কের ধল্যা-মনসুর এলাকায় ঢাকামুখী লেনে পিকআপভ্যানের পেছনে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি বাসের ভেতরে ছিলেন। তার লাশ থানায় নেওয়া হয়েছে। তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

টাঙ্গাইলের ট্রাফিক সার্জেন্ট মোস্তাক আহমেদ জানান, সকাল থেকে মির্জাপুরের বিভিন্ন এলাকায় ১৫ থেকে ১৬টি দুর্ঘটনা ঘটছে। এ জন্য ঢাকামুখী লেন বেশ কিছু সময় বন্ধ ছিল। মহাসড়কে পুলিশ কাজ করছে। দ্রুতই সড়ক স্বাভাবিক হবে।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী