ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ দুর্ঘটনা, নিহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২২, ১৬:২৩আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১৬:২৩

ঘন কুয়াশার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৮টি দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে সংঘটিত এসব দুর্ঘটনায় তিন জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। দুর্ঘটনার কারণে ঢাকামুখী লেন বেশ কিছু সময় বন্ধ ছিল।

জানা যায়, ঘন কুয়াশার কারণে মহাসড়কের ধল্লা থেকে মির্জাপুর চরপাড়া এক কিলোমিটারে ১৬টি সড়ক দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ঢাকামুখী লেনে পিকআপ ভ্যানের পেছনে দোয়েল ক্লাসিক পরিবহনের ধাক্কা লাগে। এ ঘটনায় মুন্না মিয়া (২৬) নামে ওই বাসের হেলপার ঘটনাস্থলেই মারা যান। মুন্না নীলফামারী জেলার বাসিন্দা আশরাফ মিয়ার ছেলে।

এদিকে, একই সময়ে মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ফয়সাল মিয়া (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। ফয়সাল মির্জাপুর উপজেলার আগশাওয়ালী গ্রামের বাসিন্দা তোফাজ্জল হোসেনের ছেলে।

অপরদিকে, ভূঞাপুরে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইশরাক (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সকাল সাড়ে ৯টার দিকে ভূঞাপুর-তারাকান্দি সড়কের উপজেলার জগৎপুরা এলাকায় এ ঘটনা ঘটে। ইশরাক জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার থলগ্রামের আবু সাঈদের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন ইশরাকের বাবা আবু সাঈদ এবং সোলায়মান নামে আরও একজন।

স্থানীয়রা জানান, সরিষাবাড়ি থেকে অটোরিকশাটি টাঙ্গাইল যাওয়ার পথে জগৎপুরা এলাকায় একটি বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কলেজ ইশরাক মারা যান। আহত হন দুই জন। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লাহ টুটুল বলেন, ‘মহাসড়কে অনেক স্থানে সড়ক দুর্ঘটনা ঘটেছে। দুটি স্থানে দুই জন মারা গেছেন। এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।’ 

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি