গরুবোঝাই ট্রলি উল্টে একজন নিহত

মেহেরপুর প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২২, ১৮:৫৮আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ১৮:৫৮

মেহেরপুরের গাংনীর  কামারখালি সিন্দুরকোটা বাজারে গরুবোঝাই ট্রলি উল্টে মুতাহার আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত মুতাহার আলী ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ডু বাজারপাড়ার শাহাদত আলীর ছেলে।

আহতরা হলেন– হরিনাকুণ্ডুর আব্দুর রহিমের ছেলে সোহরাব হোসেন (৫০), মেহেরপুরের নিত্যানন্দনপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে মনোয়ার হোসেন, আফসার আলীর ছেলে আতিয়ার রহমান (৫৫)। আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয় বামুন্দি ফায়ার সার্ভিসের একটি টিম।

বামুন্দি ফায়ার সার্ভিসের টিম লিডার ইসহাক আলি জানান, স্থানীয়দের দেওয়া সংবাদে তিন জনকে আহত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত মুতাহার আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের