টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২২, ১৮:৫০আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১৮:৫০

দেশের চা শিল্পাঞ্চলে কর্মরত কর্মচারীদের একমাত্র সংগঠন বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের ৫৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আলহাজ মো. জাকারিয়া আহমদ। সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক তালুকদার আমিনুর রহমান চৌধুরী এবং সহ-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী শাওন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপির উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত হননি বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন– শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুন, চা সংসদের লেবার হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার কমিটির কনভেনার তাহসিন আহমদ চৌধুরী, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সম্পাদক পুলক রঞ্জন ধর, জাতীয় শ্রমিকলীগ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও পৌর কাউন্সিলর আসাদ হোসেন মক্কু, জেলা পরিষদের সদস্য হেলেনা চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন– অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সুরঞ্জিত দাস, কেন্দ্রীয় কমিটির সদস্যরা এবং বিভিন্ন ভ্যালির সভাপতি ও সম্পাদকরা। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তালুকদার মো. আমিনুর রহমান।

বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়, জানুয়ারি ২০২১ থেকে ডিসেম্বর ২০২১ পর্যন্ত আয় হয়েছে এক কোটি ৬ লাখ ৫ হাজার ৬৮০ টাকা এবং ব্যয় ৩১ লাখ ২৭ হাজার ৯৯৫ টাকা। বছরের শেষ স্থিতি ৩৪ লাখ ৭৭ হাজার ৬৮৫ টাকা দেখানো হয়।

অনুষ্ঠানে চা বাগান কর্মচারীদের পোষ্যদের মধ্যে যারা পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল করেছে তাদের বৃত্তি প্রদান করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম