এনআইডিতে মায়ের চেয়ে বয়স বেশি, চাকরি গেলো ছেলের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ ডিসেম্বর ২০২২, ১৯:৪৭আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ১৯:৪৭

চট্টগ্রাম সিটি করপোরেশন সম্প্রতি ১২৮ জন অস্থায়ী কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী বয়স ৫৯ বছরের বেশি হয়েছে এমন অস্থায়ী কর্মচারীদের গত ৩০ অক্টোবর চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। 

খোঁজ নিয়ে জানা গেছে, চাকরি থেকে বাদ পড়া ১২৮ কর্মচারীর মধ্যে পাকু দাশ নামে এক পরিচ্ছন্নতাকর্মীও রয়েছেন। পরিচয়পত্র অনুযায়ী পাকুর বয়স ৬৭ বছর। জাতীয় পরিচয়পত্রে তার জন্ম ১৯৫৫ সালের ২০ এপ্রিল। পাকু দাশ নগরের ডবলমুরিং থানাধীন মাঝিরঘাট বাই রোডের সেবক কলোনীর রাজুর ছেলে। মায়ের নাম রাধা দাশ।

মা রাধা দাশের জাতীয় পরিচয়পত্রে দেখা যায়, তার জন্ম তারিখ রয়েছে ১৯৬৮ সালের ৩ আগস্ট। অর্থাৎ মা রাধা দাশের চেয়ে ১৩ বছরের বড় ছেলে পাকু দাশ।

চাকরি হারানো পাকু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রথমে জানতাম না কী কারণে আমার চাকরি গেছে। পরে জানতে পারলাম বয়স ৫৯ বছরের বেশি হওয়ায় আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অথচ আমার বয়স ৩০ থেকে ৩২ বছরের বেশি হবে না। জাতীয় পরিচয়পত্রে আমার বয়স মায়ের থেকে ১৩ বছর বেশি দেওয়া হয়েছে। বিষয়টি আগে খেয়াল করিনি। যখন চাকরি চলে গেছে তখন বিষয়টি বুঝতে পারলাম। যারা জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন এটি তাদের ভুল। তাদের ভুলে এখন আমার চাকরি গেছে।’

জাতীয় পরিচয়পত্রে তার জন্ম ১৯৫৫ সালের ২০ এপ্রিল পাকুর মা রাধা দাশ বলেন, ‘পাকু বিবাহিত। তার আড়াই বছরের একটি সন্তান রয়েছে। তার বাবা নেই। গত ১৪-১৫ বছর আগে মারা গেছেন। এ ছাড়া তার স্ত্রীসহ আমরা সবাই তার আয়ের ওপর নির্ভরশীল। চাকরি চলে যাওয়ায় গত দুই মাস আমরা অনেক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। আমার ছেলের বয়স ৩০-৩২ বছরের বেশি হবে না। মেয়রের কাছে আমার ছেলের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব খালেদ মাহমুদ বলেন, ‘অস্থায়ী চাকরিতে যাদের বয়স ৫৯ বছরের বেশি হয়েছে তাদের সম্প্রতি চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যদি কারও এনআইডিতে ভুলবশত জন্ম তারিখ বেশি হয়ে থাকে তাহলে মেয়র বরাবর আবেদন করতে পারবেন। মেয়র বিষয়টি বিবেচনা করে দেখবেন।’

/এমএএ/
সম্পর্কিত
মশা মারা শিখতে কেন ফ্লোরিডা যেতে চাইলেন মেয়র?
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
এনআইডি নিয়ে ‘অনিয়ম’ ঠেকাতে যে উদ্যোগ নিলো ইসি
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের