ক্যাম্পের সামনে থেকে আনসার সদস্যদের অস্ত্র-গুলি লুট

গাজীপুর প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২২, ১৩:২০আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১৩:২০

নরসিংদীতে টহল দেওয়ার সময় দুই আনসার সদস্যের কাছ থেকে দুটি শটগান এবং ১০ রাউন্ড গুলি লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার বড়বাজার এলাকা বণিক সমিতি আনসার ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নরসিংদী আনসার ক্যাম্পের জেলা কমান্ডেন্ট তানজিনা বিনতে এরশাদ জানান, রাত আড়াইটার দিকে বড়বাজার এলাকায় চার আনসার সদস্য ক্যাম্পের সামনে টহল দিচ্ছিলেন। সে সময় পেছন থেকে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত দেশি অস্ত্র নিয়ে পেছন থেকে তাদের আক্রমণ করে। হঠাৎ আক্রমণে দুই আনসার সদস্য দৌড়ে সরে যান। অপর দুই আনসার সদস্যকে দড়ি দিয়ে বেঁধে তাদের কাছে থাকা দুটি শটগান এবং ১০ রাউন্ড গুলি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, শটগান এবং গুলি লুটের বিষয় খতিয়ে দেখা হচ্ছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে।

নরসিংদী জেলা পুলিশ, সিআইডি এবং পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

/এমএএ/
সম্পর্কিত
রেলস্টেশনে পড়ে থাকা শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা
লঞ্চে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করলেন আনসার সদস্যরা 
মুগদা হাসপাতালে অস্ত্রসহ ‘ছিনতাইকারী চক্রের প্রধান’ আটক
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী