পুলিশ-র‍্যাব-আনসারের পোশাক পরিবর্তন শিগগিরই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২৫, ১৪:০৪আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১৭:২৩

পরিবর্তন হচ্ছে পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক। গত বছরের ৫ আগস্টের পর পুলিশের সংস্কারসহ তাদের পোশাক পরিবর্তন নিয়ে নানা আলোচনার পর অবশেষে সেটি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর নতুন পোশাক অনুমোদন হতে পারে খুব শিগগিরই। ইতোমধ্যে ১৮টি পোশাক পরা পুলিশ, আনসার ও র‍্যাবের প্রতিনিধিদল বৈঠক করেছেন।

আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখনও ৩১ হাজার ৬৪৮ জন অবৈধ বিদেশি বাংলাদেশে অবস্থান করছেন। ৩১ জানুয়ারির মধ্যে কেউ বৈধতা না নিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দেশে গত ৩০ অক্টোবর পর্যন্ত অবৈধ বিদেশি নাগরিকের সংখ্যা ছিল ৪৯ হাজার ২৬৬ জন। তবে ১৮ জানুয়ারি ২০২৫ পর্যন্ত এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩১ হাজার ৬৪৮ জন। গত ১৪ জানুয়ারি পর্যন্ত অবৈধ নাগরিকদের কাছ থেকে ১০ কোটি ৫৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আমরা তাদের সময়সীমা বেঁধে দিয়েছিলাম। নির্ধারিত সময় অতিবাহিত হলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো। এসব অবৈধ বিদেশিদের যারা কর্মসংস্থান করে দিচ্ছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

/জেইউ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম