মোটরসাইকেলে পিরোজপুর থেকে ঢাকা যাওয়ার পথে রাজবাড়ীতে গেলো প্রাণ

রাজবাড়ী প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২২, ১৪:১২আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১৪:১৫

রাজবাড়ীর গোয়ালন্দে ট্রাকের ধাক্কায় চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী রবিউল (২৭) পিরোজপুর পৌরসভার খুমুরিয়া আশ্রম রোড গ্রামের হায়দার শেখের একমাত্র ছেলে। তিনি পিরোজপুর পৌর শহরে পারিবারিক সোনার দোকানে কারিগর হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে রবিউল এবং স্থানীয় আরেক ব্যবসায়ী পিরোজপুর থেকে দুটি মোটরসাইকেলে রওনা দিয়ে ঢাকায় এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। রবিউলের মোটরসাইকেলটি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন রেলগেট এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাক পেছন থেকে রবিউলের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রবিউল মোটরসাইকেল থেকে সড়কের ওপর ছিটকে পড়েন। ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রবিউলের মামা জিহাদ হাসান বলেন, ‘রবিউলই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলে। পরিবারের সবাই তার ওপর নির্ভরশীল। রবিউলের পরিবারের এখন কী হবে?’

আহ্লাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার রাতে মোটরসাইকেল দুর্ঘটনার খবর শুনেই পুলিশ ঘটনাস্থলে গেছে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রবিউলের মরদেহ বুধবার সকালে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে হস্তান্তর করা হয়। কিন্তু ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি।’

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম