ভোটকেন্দ্র থেকে ধারালো অস্ত্রসহ প্রার্থীর ভাই আটক

ভোলা প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২২, ১২:৫৮আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১২:৫৮

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটকেন্দ্র থেকে একটি চাইনিজ ছুরিসহ শামসুদ্দিন (৩৫) নামে এক মেম্বার প্রার্থীর ছোট ভাইকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ভোলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান খান (প্রশাসন ও অর্থ) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার শামসুদ্দিন ওই ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. শাহাবুদ্দিন ডাক্তারের ছোট ভাই। তার বাবার নাম রুহুল আমিন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, আটক শামসুদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সকাল সাড়ে ৮টা থেকে ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল, জিন্নাগড় ও আমিনাবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট চলবে।

/এমএএ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী