পাওনাদারের নির্যাতনে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যার অভিযোগ

বাউফল প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৩, ১৭:৪০আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১৭:৪০

পটুয়াখালীতে পাওনাদারের নির্যাতনে শিমুল বেগম (২৭) নামে এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (১ জানুয়ারি) বেলা ১১টার দিকে বাউফল উপজেলার কালাইয়া এলাকার বাবার বাড়ি থেকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। শিমুল বেগম বাউফল উপজেলার গোসিঙ্গা গ্রামের দুবাই প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী। জুবায়ের (৯) ও জুনায়েদ (৬) নামে দুই সন্তান রয়েছে এই দম্পতির। 

শিমুলের বাবা বাবুল মিয়া বলেন, ‘প্রায় ১১ বছর আগে বাউফল সদর ইউনিয়নের গোসিঙ্গা গ্রামের নজরুল ইসলামের সঙ্গে শিমুলের বিয়ে হয়। নজরুল ঢাকায় স্টিল শিটের ব্যবসা করতেন। করোনার সময় ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন তিনি। ছয় মাস আগে দুবাই চলে যায় নজরুল। এরপর দুই ছেলেকে নিয়ে শিমুল কালাইয়া কলেজ রোড এলাকায় আমার বাড়িতেই বসবাস করতো।’

তিনি আরও বলেন, ‘নাজমুল দুবাই চলে যাওয়ার পর থেকে পাওনাদাররা শিমুলকে টাকার জন্য মানসিকভাবে নির্যাতন করতেন। এ নিয়ে স্বামীর সঙ্গে শিমুলের প্রায়ই ঝগড়া হতো। আমার ধারণা, পাওনাদারদের মানসিক নির্যাতনে আমার মেয়ে আত্মহত্যা করেছে।’ তবে টাকার জন্য কারা নির্যাতন করতো সে বিষয়ে জানতে চাইলে তিনি কিছুই বলেননি। 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।’

/এমএএ/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম