ইরান থেকে দ্বিতীয় ধাপে ফিরছেন আরও ৩০ বাংলাদেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২৫, ১৯:২৫আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১৯:২৫

ইরান থেকে দ্বিতীয় ধাপে ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে। সবকিছু ঠিক থাকলে তারা বিমানপথে এয়ার অ্যারাবিয়ার মাধ্যমে ইরান থেকে ৭ জুলাই রওনা হয়ে শারজাহ হয়ে আগামী ৮ জুলাই ঢাকায় পৌঁছাবেন তারা। এছাড়াও ৩০ জনের আরেকটি গ্রুপকে ১৩ জুলাই পাঠানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে। টিকেট প্রাপ্তি সাপেক্ষে তৃতীয় গ্রুপ ঢাকায় ফিরবে বলে জানিয়েছেন তেহরানে বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী।

তবে ইরানের পরিস্থিতি আগের চেয়ে ভালো জানিয়ে তিনি বলেন, ‘তেহরানে বিমানবন্দর এখনও চালু হয়নি। রাজধানী থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে মাশাদ শহর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়েছে। সেখানে পৌঁছাতেও প্রায় ১৫ ঘণ্টা লাগতে পারে। সেজন্য ৬ জুলাই ৩০ জনের গ্রুপটি তেহরান থেকে রওনা হবে। এজন্য নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গেও আমরা যোগাযোগ করেছি।’

উল্লেখ্য, এর আগে ২৮ জনের প্রথম বাংলাদেশি গ্রুপ প্রায় ৩ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে পাকিস্তান হয়ে গত ১ জুলাই ঢাকায় পৌঁছায়।

অবৈধরা ফিরতে চাইছে

ইরানে প্রায় ২ হাজারের মতো বাংলাদেশি রয়েছে। এদের মধ্যে যারা অবৈধভাবে অবস্থান করছে তাদের একটি বড় অংশ ফেরত আসার চেষ্টা করছে। ইতিমধ্যে অবৈধভাবে অবস্থান করা প্রায় ২০০ বাংলাদেশি দেশে ফেরত আসার ট্রাভেল পারমিটের জন্য আবেদন করেছে বলে জানিয়েছে একটি সূত্র।

ওই সূত্র জানায়, বর্তমানে ইরান কর্তৃপক্ষ অবৈধদের থাকার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। এরমধ্যে বাড়িভাড়া না দেওয়া এবং কজের সুযোগ না থাকার বিষয়ও রয়েছে। ফলে অনেকে ফেরত যাওয়ার জন্য চেষ্টা করছে।

তিনি বলেন, ‘প্রক্রিয়া অনুসরণ করে ট্রাভেল পারমিট ইস্যু করার নিয়ম আছে। যদি পাসপোর্ট থাকে তবে প্রক্রিয়াটি দ্রুত শেষ করা যায়। যদি পাসপোর্ট না থাকে তবে, তাদের বিস্তারিত তথ্য দেশে পাঠিয়ে সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাচাই করা হয় এবং সেক্ষেত্রে সময় বেশি লাগে।’

আশা করা যায়, যেসব অবৈধ বাংলাদেশি ইরান থেকে আসতে চাইছে তাদের দ্রুত ফেরত পাঠানো সম্ভব হবে বলে তিনি জানান। 

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ