এসএসসি পরীক্ষার্থী কিশোরীর রহস্যজনক মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২৩, ১০:২২আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৬:১৮

মুন্সিগঞ্জে জেসিকা মাহমুদ জেসি (১৬) নামে এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে মুন্সিগঞ্জ এভিজেএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। তাকে হত্যা করা হয়েছে বলে পরিবার অভিযোগ করেছে।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ শহর ব্যবসায়ী সমিতির সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য আরিফুর রহমান এবং কয়েকজন মিলে প্রথমে তাকে গুরুতর আহত অবস্থায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ঢাকা রওনা হয়েও রাত ৮টার দিকে তাকে নিয়ে পুনরায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ফেরত আসেন তারা। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ড. শৈবাল বসাক জানান, রাতে আরিফ নামের এক ব্যক্তি জেসিকে হাসপাতালে নিয়ে আসেন। মৃতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর বিষয়টি বলা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জেসির বড় ভাই জিদান অভিযোগ করেন, আমার বোন মোবাইল ফোনে টাকা রিচার্জ করতে গনকপাড়ার বাসা থেকে বের হয়। কিন্তু, তাকে আহত অবস্থায় পাওয়া যায় শহরের মধ্য কোর্টগাঁও এলাকায় আরিফুর রহমানের বাড়িতে। পরে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, শহর ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমানের বাড়ি থেকে মুমূর্ষু অবস্থায় জেসিকে জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

এ বিষয়ে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খান্দার খায়রুল ইসলাম জানান, বিষয়টি তদন্তের পর্যায়ে রয়েছে৷ পরে বিস্তারিত জানানো হবে।

/এমএএ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের