আখাউড়া স্থলবন্দরে ভারতফেরত সন্দেহভাজন যাত্রীদের অ্যান্টিজেন টেস্ট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২৩, ১৬:২৫আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১৬:২৫

করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন বিএফ.৭ রোধে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারতফেরত যাত্রীদের থার্মাল স্ক্যানারের মাধ্যমে তাপমাত্রা নির্ণয় এবং সর্দিকাশি থাকলে সন্দেহভাজন যাত্রীদের করা হচ্ছে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, করোনাভাইরাসের নতুন ধরন বিএফ.৭ ভারতের বিভিন্ন স্থানে ধরা পড়েছে। এ কারণে আখাউড়া স্থলবন্দরে বাড়তি সর্তকতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার সকাল থেকে ভারতফেরত যাত্রীদের কাছে কোভিড টিকার কার্ড চাওয়াসহ তাদের শারীরিক খোঁজখবর নেওয়া হচ্ছে। কারও শরীরে জ্বর, সর্দি-কাশি থাকলে প্রথমে থার্মাল স্ক্যানারের মাধ্যমে তার তাপমাত্রা নির্ণয় করা হচ্ছে। পরে সন্দেহ হলে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। সকাল থেকে একাধিক যাত্রীকে পরীক্ষা-নীরিক্ষা করা হলেও কারও শরীরে করোনার নতুন ধরনটির অস্তিত্ব পাওয়া যায়নি।

এদিকে যাত্রীরা বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। ভারত থেকে আসা লিয়াকত মাসুদ বলেন, ‘বিএফ.৭ রোধে বাংলাদেশে আসার পর আমাদের করোনার টিকার ছাড়পত্র দেখতে চাচ্ছে। যদি কারও কাছে সেই কাগজ না থাকে তাহলে তাকে অ্যান্টিজেন টেস্ট করানো হচ্ছে। আমরাও সব কাগজপত্র সঙ্গে নিয়ে এসেছি। এটি অবশ্যই ভালো উদ্যোগ।’

সৌমেন চট্টোপাধ্যায় নামে আরেক যাত্রী বলেন, ‘আমাদের ভারতেও করোনার সার্টিফিকেট ও ভ্যাকসিন সার্টিফিকেট দেখতে চায়। এখানেও একই নিয়ম। কাগজপত্রগুলো ঠিক না থাকলে কাউকে ঢুকতে দিচ্ছে না। এটি সরকারের অবশ্যই ভালো উদ্যোগ। সরকারের পাশাপাশি আমাদেরও এ বিষয়ে সচেতন হতে হবে। কারণ আমরা সচেতন না হলে সরকারের পক্ষে করোনা মোকাবিলা করা সম্ভব হবে না।’

আখাউড়া স্থলবন্দরে মেডিক্যাল টিমের দায়িত্বে থাকা আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সাকিব হাসান ধ্রুব বলেন, ‘আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, স্থলবন্দরে আসা-যাওয়া করা যাত্রীদের করোনা ও ভ্যাকসিন সার্টিফিকেট দেখে প্রবেশ করাতে হবে। আমরা যাত্রীদের কাগজপত্র যাচাই-বাছাই করে দেখে ছেড়ে দিচ্ছি।’

/এমএএ/
সম্পর্কিত
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
এক বছর পর সীমান্তবাণিজ্য চালু, মিয়ানমারে গেলো আলু 
বেনাপোল দিয়ে এক বছরে ১২১৬৯ টন পাবদা মাছ রফতানি
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম