পাকিস্তানে ভারতের হামলা

ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২৫, ১১:৩১আপডেট : ০৭ মে ২০২৫, ১১:৩১

ভারত-পাকিস্তানের হামলা পাল্টা হামলার ফলে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী রুটের ফ্লাইটগুলো পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলাচল করছে। অন্যদিকে, মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশে আসার পথে  কুয়েত ও তার্কিশ এয়ারের দুইটি ফ্লাইট মাঝ আকাশ থেকে ফিরে গেছে।

বুধবার (৭ মে) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র এ তথ্য জানায়।

সূত্রটি জানায়, ঢাকা থেকে বেশ কয়েকটি মধ্যপ্রাচ্য রুটের ফ্লাইট পাকিস্তানের আকাশ ব্যবহার করে। কিন্তু বুধবার মধরাত থেকে ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলো নিরাপদে বিকল্প রুটে গন্তব্যে যাচ্ছে। ফ্লাইটে কোনও ধরনের ব্যাঘাত ঘটেনি।

তবে বুধবার দিবাগত রাতে তুরস্ক থেকে ঢাকার উদ্দেশ্যে আসা তার্কিশ এয়ারলাইন্স (টিকে-৭১২) এবং কুয়েত থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট (জে-৯৫৩৩) পাকিস্তানের আকাশপথ দিয়ে ভারত হয়ে বাংলাদেশে আসার কথা ছিল। তবে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি মাঝপথে বাংলাদেশে আসার সিদ্ধান্ত বাতিল করে ওমানের মাসকট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটটি প্রায় দেড় ঘণ্টা উড্ডয়নের পর আবারও কুয়েতে ফিরে যায়।

/আইএ/আরআইজে/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের