পঞ্চগড়ে তাপমাত্রা ৬. ৯ ডিগ্রি, বৃষ্টির মতো ঝরছে কুয়াশা

পঞ্চগড় প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৩, ১১:৩২আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১১:৩২

কয়েকদিন ধরে উত্তরের জেলা পঞ্চগড়ে হিমেল হাওয়া আর ঘন কুয়াশার কারণে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে বেড়েছে জনদুর্ভোগ। মঙ্গলবার সকাল ৯টায় জেলার তেতুঁলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

সোমবার সন্ধ্যা থেকে কুয়াশা কম থাকলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশায় পথঘাট ঢেকে যায়। সেই সঙ্গে হিমেল হাওয়া বয়ে যায়। রাতভর বৃষ্টির মতো কুয়াশা ঝরে। তবে মঙ্গলবার সকালে হিমেল হাওয়া কিছুটা কম থাকলেও ঘন কুয়াশায় পথঘাট ঢেকে যায়। দিনের বেলা মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। শীত নিবারণের জন্য আগুন পোহাচ্ছেন মানুষজন। তীব্র শীতে সময়মতো কাজে যোগ দিতে পারছেন না শ্রমজীবী মানুষেরা।

ঘন কুয়াশার কারণে মরিচ, ভুট্টা, বোরো ধানের বীজতলাসহ নানা ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। তবে কৃষি বিভাগ বলছে, এমন আবহাওয়া এসব ফসলের উৎপাদন বাড়াবে। দিনরাত ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকলে ফসলের ক্ষতি হতো।

এদিকে, ডায়রিয়া, জ্বর-সর্দি, নিউমোনিয়াসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। জেলার হাসপাতালগুলোতে বাড়ছে রোগী। অনেকে ভর্তি হচ্ছেন, অনেকে আবার প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে ‍যাচ্ছেন।

জেলায় সরকারি ও বেসরকারিভাবে শীতার্তদের জন্য প্রায় ৪৩ হাজার শীতবন্ত্র বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। জানুয়ারির শুরু থেকে জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডা অব্যাহত থাকবে। সেই সঙ্গে চলতি মাসের মাঝে এবং শেষের দিকে তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন।

/এমএএ/
সম্পর্কিত
দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
দৌলতখানে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
লালমনিরহাটে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের