ধানক্ষেতে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৩, ১৬:৫০আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১৬:৫০

মাদারীপুরের বৈদ্যুতিক লাইটে সংযোগ দিতে গিয়ে জসিম কাজী (৩৫) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের উত্তর ভাউতলী গ্রামে এ ঘটনা ঘটে।

জসিম কাজী কাজীবাকাই ইউনিয়নের উত্তর ভাউতলী গ্রামের ৬নং ওয়ার্ডের সালাম কাজীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ধানক্ষেতে পাম্পের পানি ঠিকমতো জমিতে পড়ছে কিনা তা দেখার জন্য জসিম কাজী নিজেই বিদ্যুতের লাইনে কাজ শুরু করেন। পরে মেইন সুইচ বন্ধ না করে সেচপাম্প থেকে অন্য স্থানে একটি বৈদ্যুতিক লাইটের সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হয়ে সঙ্গে সঙ্গে মারা যান।

ডাসার থানার ওসি হাসানুজ্জামান হাসান বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবরটি পেয়েছি। তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন মা-ও, লাশ হয়ে ফিরলেন আরেক মাদ্রাসাছাত্র 
২৫ থেকে ৩২ টাকায় পেঁয়াজ বিক্রি করছেন কৃষকরা, বাজারে কত
স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো স্ত্রীরও
সর্বশেষ খবর
শিশু হঠাৎ খেতে চাইছে না? জিভে সাদা দাগ দেখলে সতর্ক
শিশু হঠাৎ খেতে চাইছে না? জিভে সাদা দাগ দেখলে সতর্ক
বায়ুদূষণে বিশ্বজুড়ে ষষ্ঠ স্থানে ঢাকা, শীর্ষে কুচিং
বায়ুদূষণে বিশ্বজুড়ে ষষ্ঠ স্থানে ঢাকা, শীর্ষে কুচিং
আরাকান আর্মির নিয়ন্ত্রণে সীমান্ত, বাড়ছে বাংলাদেশের সীমান্ত ঝুঁকি
আরাকান আর্মির নিয়ন্ত্রণে সীমান্ত, বাড়ছে বাংলাদেশের সীমান্ত ঝুঁকি
পুঠিয়ার প্রাচীন মন্দিরপল্লিতে অনন্য স্থাপত্যের বড় আহ্নিক মন্দির
পুঠিয়ার প্রাচীন মন্দিরপল্লিতে অনন্য স্থাপত্যের বড় আহ্নিক মন্দির
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ