বিস্ফোরক আইনের মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ঝালকাঠি প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২৩, ১৬:২৮ আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১৬:২৮

ঝালকাঠির কাঁঠালিয়ায় বিস্ফোরক আইনের মামলায় উপজেলা বিএনপির দুই নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওয়ালিউল ইসলাম শুনানি শেষে এ আদেশ  দেন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আব্দুল মান্নান রসুল। আসামি পক্ষে শুনানিতে অংশ নেন– অ্যাডভোকেট মাহেব হোসেন, হাফিজুর রহমান, মিজানুর রহমান মুবিন ও ফয়সাল খান।

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ৪ ডিসেম্বর কাঁঠালিয়া বাসস্ট্যান্ডে উপজেলা ছাত্রলীগের সমাবেশ চলাকালে ককটেল হামলা হয়। এতে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. সুজন বাদী হয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর এবং সাবেক সাধারণ সম্পাদক কবির হাওলাদারসহ নয় জনকে আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। তারা আজ সোমবার ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাদের মধ্যে দুই জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য সাত জনের জামিন দেন।

/এমএএ/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব