চসিকের জন্ম নিবন্ধন জালিয়াতি চক্রের ৪ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ জানুয়ারি ২০২৩, ১৬:৪৬আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ১৬:৪৬

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) জন্ম নিবন্ধন জালিয়াতি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট। সোমবার (২৩ জানুয়ারি) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো– জহির আলম (১৬), মোস্তাকিম (২২), দেলোয়ার হোসাইন সাইমন (২৩) ও আব্দুর রহমান ওরফে আরিফ (৩৫)।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে চারটি সিপিইউ, তিনটি মনিটর, একটি স্ক্যানার ও প্রিন্টার এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে সিএমপির মিডিয়া কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের উপপুলিশ কমিশনার ডা. মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ। তিনি বলেন, ‘৮ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৮ নম্বর (বন্দর) ওয়ার্ড সার্ভার থেকে ৪০টি, ৯ জানুয়ারি ১৩ নম্বর ওয়ার্ড (পাহাড়তলী) সার্ভার থেকে ১০টি এবং ২১ জানুয়ারি ৪০ নম্বর ওয়ার্ড (পতেঙ্গা) ৮৪টি জন্ম নিবন্ধন তৈরি করা হয়। বিষয়টি ওয়ার্ড কমিশনাররা জানতে পেরে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করেন। বিষয়টি তদন্ত করতে গিয়ে জালিয়াতির সঙ্গে একাধিক চক্র সক্রিয় থাকার তথ্য পাওয়া যায়। এর সঙ্গে জড়িত চার জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা পলাতক।’

তিনি আরও বলেন, ‘গ্রেফতার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা জালিয়াতির মাধ্যমে এ পর্যন্ত পাঁচ হাজারের মতো জন্ম নিবন্ধন তৈরি করেছে। তারা একেকটি জন্ম নিবন্ধন তৈরি করে দিতে ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত নিয়ে থাকে।’

এ প্রসঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, ‘জাতীয় পরিচয়পত্র জালিয়াতির সঙ্গে জড়িত চার জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। এর সঙ্গে সিটি করপোরেশনের কেউ জড়িত থাকলে তাদেরও মামলায় আসামি করা হবে।’

সংবাদ সম্মেলনে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের এডিসি আসিফ মহিউদ্দিন, এডিসি (মিডিয়া) স্পিনা রানী প্রামাণিক উপস্থিত ছিলেন। 

/এমএএ/
সম্পর্কিত
মশা মারা শিখতে কেন ফ্লোরিডা যেতে চাইলেন মেয়র?
গ্রাফিতি মোছার অভিযোগ ডাহা মিথ্যা: মেয়র ডা. শাহাদাত
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে জামায়াত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী