পাহাড় থেকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ট্রাকে গুলি

রাঙামাটি প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৩, ১৪:৪১আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৬:০৪

রাঙামাটি থেকে ঢাকায় যাওয়ার পথে গাছবোঝাই ট্রাকে ২৫ থেকে ৩০ রাউন্ড গুলি করেছে সন্ত্রাসীরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। বুধবার দুপুর ১২টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের দেপ্পাছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। 

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গাছবোঝাই ট্রাকে পাহাড় থেকে অতর্কিত গুলি করা হয়েছে। পরে অস্ত্রসহ কয়েকজন সড়ক ধরে আবার পাহাড়ে চলে যায়।

গুলিতে ট্রাকের বিভিন্ন স্থানে ছিদ্র হয়ে গেছে এ বিষয়ে রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল আরিফ বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয় কয়েক জনের সঙ্গে কথা বলেছি। যতটুকু জেনেছি, গাড়িতে মোট ২৫-৩০ রাউন্ড গুলি করেছে সন্ত্রাসীরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে এই ঘটনা। বিষয়টি নিয়ে পুলিশ আরও তদন্ত করবে। পরে বিস্তারিত জানানো যাবে।’

রাঙামাটি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সিজারুল ইসলাম বলেন, ‘দিনের বেলা এভাবে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে সন্ত্রাসীরা ট্রাকে গুলি করে চলে গেলো। তাহলে আমাদের জীবনের নিরাপত্তা কোথায়? এভাবে চলতে থাকলে কোনও গাড়ি সড়কে চালাবো না আমরা।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
বিশ্বের সর্বোচ্চ শিখরে ফের উড়লো বাংলাদেশের পতাকা
আদিবাসী জনগোষ্ঠীর ওপর জলবায়ু চাপ বাড়ছে: গবেষণা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী