বিশেষ ট্রেনে বিভাগীয় সমাবেশে আসছেন নেতাকর্মীরা

জয়পুরহাট প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৩, ১৪:৫৯আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৪:৫৯

আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশে যোগ দিতে বিশেষ ট্রেনে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আসছেন।

রবিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়ে স্টেশন থেকে একটি বিশেষ ট্রেনে যাত্রা করেন জেলা আওয়ামী লীগসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। পরে জেলা শহরের রেলওয়ে স্টেশন থেকে জেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খাবার প্যাকেট নিয়ে যাত্রা শুরু করেন। তবে আক্কেলপুর স্টেশনে ট্রেনটি ১৫ মিনিট যাত্রাবিরতি করে পুনরায় যাত্রা শুরু করেছে।

জয়পুরহাটে রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রাজ্জাক বলেন, ‘জয়পুরহাট জেলা আওয়ামী লীগের নেতৃত্বে রাজশাহী যাওয়ার জন্য একটি বিশেষ ট্রেন ৩ লাখ ৫৬ হাজার ৮৪ টাকায় তারা ভাড়া করেছেন। নয়টি বগির সবগুলো আসনের ভাড়া দিয়েই ট্রেন নিয়েছেন।’ এতে জয়পুরহাট-ঢাকা-রাজশাহী রুটে চলাচল করা ট্রেনের শিডিউলে কোনও সমস্যা হবে না বলে জানান তিনি।

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডল বলেন, ‘আজ রাজশাহী বিভাগীয় সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মহা সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে কেন্দ্র করে এ জেলার ৩২টি ইউনিয়ন থেকে প্রায় পাঁচ হাজার নেতাকর্মী নিয়ে বাস, মিনিবাস, প্রাইভেটকার এবং একটি ট্রেন ভাড়া করে সমাবেশে রওনা হয়েছি।’

/এমএএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী