কুড়িগ্রামে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
১১ মে ২০২৫, ১০:২০আপডেট : ১১ মে ২০২৫, ১০:২০

কুড়িগ্রামে শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতাবিরোধী বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশের মিডিয়া অফিসার ও গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. বজলার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগিতার অভিযোগে বিভিন্ন থানা এলাকা থেকে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ মে) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আওয়ামী লীগের  গ্রেফতার নেতাকর্মীরা হলেন- ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের যুবলীগের ইউনিয়ন সভাপতি আতিকুর রহমান নয়ন (৪৮), শিমুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক জোবেদ আলী (৫৮), রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নুর নবী উজ্জ্বল (৪৫), নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানাধীন বল্লভেরখাস ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ (৩২) ও একই ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান (৪২), উপজেলার নেওয়াশী ইউনিয়ন যুবলীগের সদস্য রায়হান ব্যাপারী (২৬), ভিতরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার (৩৫), ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা (৫২), ভূরুঙ্গামারী উপজেলা যুবলীগের সদস্য ও ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম রিপন (৪৫) ও সোনাহাট ওয়ার্ড যুবলীগের সভাপতি ইব্রাহিম (৪০),  চিলমারী উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য মমিনুল ইসলাম (৪০), কুড়িগ্রাম সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য নুর ইসলাম (৬০), কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল মজিদ মিঠু (৫০), উলিপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম (৫২) এবং রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক তাজুল ইসলাম (৩৫)।

জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবির ওসি বজলার রহমান বলেন, ‘জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী