প্রকাশ্যে ইজারাদারকে গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৩, ১৪:০৩ আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১৬:১০

খুলনার ফুলতলা উপজেলার জামিরা রোড সংলগ্ন একটি দোকানের মধ্যে দুর্বৃত্তের গুলিতে মিলন ফকির (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।  

নিহত মিলন ফকির নড়াইলের কালিয়া উপজেলার পেরোনী গ্রামের আব্দুল ওহাব ফকিরের ছেলে। মিলন ফুলতলা উপজেলার আলকা গ্রামে বাড়ি করে বসবাস করছিলেন। তিনি ফুলতলার সিকিরহাট খেয়াঘাটের ইজারাদার।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় আব্দুল আহাদের চায়ের দোকানে অবস্থান করছিলেন মিলন। সে সময় অজ্ঞাত দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে একাধিক গুলি করে। তারা মৃত্যু নিশ্চিত করে জামিরা ইউনিয়নের দিকে পালিয়ে যায়। পরে সংবাদ পেয়ে ফুলতলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুশান্ত সরকার বলেন, ‘হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি নিয়ে প্রশাসন কাজ করছে। প্রকৃত খুনি বা এর সঙ্গে জড়িতদের শনাক্ত করেই গ্রেফতার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
ইজিবাইকের হুটের সূত্র ধরে ৪ বছর পর চালক হত্যার রহস্য উদ্ঘাটন
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক