ঠাকুরগাঁওয়ে উপনির্বাচন: তীব্র শীতে ভোটার উপস্থিতি কম

ঠাকুরগাঁও প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৫ আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:০৩

বিএনপি প্রার্থীর পদত্যাগে শূন্য ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে বুধবার সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বেলা ১২টা পর্যন্ত সূর্যের মুখ দেখা না যাওয়ায় এবং শীতে জনজীবন বিপর্যস্ত হওয়ায় কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম দেখা গেছে।

এই আসনে প্রার্থী পাঁচ জন হলেও মূলত লড়াই হবে জাতীয় পার্টির হাফিজ উদ্দিন (লাঙ্গল মার্কা) এবং ১৪ দল মনোনীত ওয়ার্কার্স পার্টির প্রার্থী অধ্যাপক ইয়াসিন আলীর (হাতুড়ি মার্কা) মধ্যে। 

১৪ দল মনোনীত ওয়ার্কার্স পার্টির প্রার্থী অধ্যাপক ইয়াসিন আলী বেলা ৯টায় তার নিজ কেন্দ্র রাণীশংকৈল মডেল স্কুল কেন্দ্রে ভোট দেন। এ সময় সার্বিক পরিস্থিতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন।

ঠাকুরগাঁও-৩ আসনের অন্যতম প্রার্থী (লাঙ্গল মার্কা) জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ তার নিজ কেন্দ্র পীরগঞ্জ পাইলট স্কুলে বেলা ১০টায় ভোট দেন। তিনি জানান, প্রচণ্ড শীতের কারণে এখন পর্যন্ত ভোটার উপস্থিতি কম। তবে দু-একটা ইভিএম মেশিনে সাময়িক ত্রুটি দেখা গেলেও সার্বিক পরিবেশকে সন্তোষজনক। উভয় প্রার্থীই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বলেও জানালেন তিনি।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও রানীসংকৈল উপজেলার দুটি পৌরসভা এবং ১৬ ইউনিয়ন নিয়ে জাতীয় সংসদে ঠাকুরগাঁও-৩ আসন।গত জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন বিএনপি নেতা জাহিদুর রহমান। আসনটিতে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ৬৫ হার ২৩৫ এবং নারী এক লাখ ৫৯ হাজার ৫০৪ জন। তারা ১৩৮টি কেন্দ্রে ভোট দেবেন। এর মধ্যে ৭২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, যদিও নির্বাচন কমিশন এই কেন্দ্রগুলোকে ‘ঝুঁকিপূর্ণ’ না বলে ‘গুরুত্বপূর্ণ’ বলে অভিহিত করছে।

/এমএএ/
সম্পর্কিত
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট: পাঁচটি দলের ৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির ভাইসহ মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির দুই নেতা, কারণ কী
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম