জেলা জামায়াতের আমিরসহ গ্রেফতার ২

গাইবান্ধা প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৭ আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৮

গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল করিম সরকারসহ (৫৫) দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার করিম লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মছিব উদ্দিনের ছেলে। গ্রেফতার অপর জন একই উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন জামায়াতের সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ। তিনি ওই ইউনিয়নের উত্তর ধানগড়ার আবদুল মতিনের ছেলে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘সম্প্রতি খোলাহাটি ইউনিয়নের একটি মসজিদে বসে নাশকতার পরিকল্পনা করছিলেন করিম ও মাহমুদসহ বেশ কয়েক জামায়াত নেতা। খবর পেয়ে পুলিশ অভিযান চালানোর আগেই তারা মসজিদ থেকে পালিয়ে যান। পরে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। আজ ভোরে সেই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।’

/আরআর/এমএএ/
সম্পর্কিত
রাসেলের শয়নকক্ষে দুটি বিদেশি পিস্তল, চাঁদা না দিলেই দিতেন হত্যার হুমকি
যে কারণে মিসরের ছয় সাংবাদিককে গ্রেফতার করা হলো
দোকানের শাটার কেটে ৯৪ ফোন চুরি, বাসে পালানোর সময় গ্রেফতার ৮
সর্বশেষ খবর
কালো কফি না গ্রিন টি, স্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
কালো কফি না গ্রিন টি, স্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
মজুত জ্বালানি বাজারে ছাড়তে ফ্রান্স-জার্মানিকে নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র
মজুত জ্বালানি বাজারে ছাড়তে ফ্রান্স-জার্মানিকে নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র
পরীক্ষাব্যবস্থা ডিজিটাল করছে জাতীয় বিশ্ববিদ্যালয়
পরীক্ষাব্যবস্থা ডিজিটাল করছে জাতীয় বিশ্ববিদ্যালয়
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি