গরু চুরিতে বাধা দেওয়ায় পিকআপচাপায় গৃহবধূকে হত্যা: গ্রেফতার ৪

সিরাজগঞ্জ প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৪আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৪

সিরাজগঞ্জে গরু চুরিতে বাধা দেওয়ার সময় পিকআপচাপায় গৃহবধূকে হত্যায় জড়িত অভিযোগে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোরে সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুরের লতিফ হোসেন (৪৫), জেলার রায়গঞ্জ উপজেলার শিবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে জহিরুল শেখ (৩৫), বগুড়া জেলার শাহজাহানপুর থানার চন্ডিবর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে (৩৮) এবং টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানার বারইপাড়া গ্রামে জহুর উদ্দিনের ছেলে মিন্টু মিয়া (৩৪)।

র‌্যাব-১২-এর অধিনায়ক মারুফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৩১ জানুয়ারি) ভোরে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পঞ্চ সারটিয়ার আমির চাঁনের বাড়িতে গরু চুরি করতে যায় একটি দল। গরু পিকআপে তোলার সময় বাড়ির গৃহবধূ সেলিনা খাতুন এবং তার ছেলে জুবায়ের টের পান। তারা ঘরের বাইরে বেরিয়ে চিৎকার করতে থাকেন। এ সময় পিকআপটি তাদের চাপা দিয়ে গরুসহ পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সেলিনার মৃত্যু হয়। আহত হন তার ছেলে জুবায়ের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় আমিরুল ইসলাম আমিরের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক চুরি এবং ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে। আসামিদের সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

/এমএএ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি