পিকনিকে যাওয়ার সময় খাদে উল্টে পড়লো বাস

মেহেরপুর প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩৭আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩৯

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় একটি পিকনিকের বাস খাদে পড়ে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। দ্রুতগতিতে চলার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের গাছে ধাক্কা লেগে উল্টে খাদে পড়ে যায় বলে জানিয়েছেন যাত্রীরা।

জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রাম থেকে নারী, পুরুষ আর শিশু মিলে ৩৭ জন যাত্রী নিয়ে হাসান পরিবহন নামে একটি পিকনিকের বাস নাটোরের উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি দ্রুতগতিতে তেরাইল ডিগ্রি কলেজের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লেগে উল্টে গভীর খাদে পড়ে। বাসের ভেতর থাকা যাত্রীরা বাসের মধ্যে আটকে ছিলেন। বামন্দী ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আহতদের মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া ১২ জন হলেন– দেলোয়ার হোসেন (৩৫) এবং তার স্ত্রী খাজিরন নেছা (৩০), মেয়ে সুমাইয়া (১০) ও সামাইহা (৫), একই গ্রামের জুঁই খাতুন (৭), জোবাইয়া (৪), লিমা খাতুন (২৯), পলি খাতুন (৪০) ও তার ছেলে সম্রাট (১৮), চামেলী খাতুন (৩০), মুক্তি খাতুন (২৯) ও সুরমান আলী (৪০)।

বামন্দী ফায়ার সার্ভিসের টিম লিডার ইসহাক আলী জানান, বাস উল্টে যাত্রীরা আটকে পড়েছিলেন। যাত্রীদের বেশির ভাগ আহত হয়েছেন। বাসটি ফেলে পালিয়ে গেছেন চালক ও হেলপার।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিক্যাল অফিসার আব্দুল্লাহ আল মারুফ জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি হেফাজতে নেওয়া হচ্ছে। বাসের চালককে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান