ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৯আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০:১৬

ফেনীর দাগনভূঞায় ধর্ষণের ঘটনায় মামলায় দেলোয়ার হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার দুলাল উপজেলার উত্তর আলীপুর এলাকার জসিম উদ্দিন দুলালের ছেলে। তিনি উপজেলার মাতুভূঞা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, দেলোয়ার ঘরে ঢুকে ভুক্তভোগীকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গত চার বছর ধরে ধর্ষণ করে আসছিল সে।

এদিকে ভুক্তভোগী গৃহবধূকে নানা অজুহাতে বেশ কয়েকবার মারধরও করে দেলোয়ার। প্রায় দুই মাস আগে প্রবাস থেকে আসা স্বামীর কাছেও বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন ভুক্তভোগী। পরে স্বামী ও ইউপি চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানান তিনি।

ওসি জানান, এ ঘটনায় রবিবার রাতে গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। আটক দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক