চসিকের প্রকল্প কর্মকর্তাকে মারধর, আরও এক ঠিকাদার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৬আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৬

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকল্প কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলী গোলাম ইয়াজদানীর ওপর তার কক্ষে হামলার ঘটনায় প্রধান আসামি সাহাব উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে নগরের খুলশী থানাধীন পশ্চিম বাঘঘোনা এলাকা থেকে নগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে।

চসিকের প্রকল্প কর্মকর্তা গোলাম ইয়াজদানী স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী। গত বছরের ১৪ আগস্ট তাকে চসিকের আড়াই হাজার কোটি টাকার এ প্রকল্পের পরিচালক পদে নিয়োগ দেয় স্থানীয় সরকার বিভাগ।

গ্রেফতার সাহাব উদ্দিন চসিকের ঠিকাদারি প্রতিষ্ঠান এস জে ট্রেডার্সের মালিক।

সিএমপির ডিবি (উত্তর) বিভাগের এডিসি সোনাহর আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাহাব উদ্দিনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাব জানিয়েছেন, ঘটনার পর গ্রেফতার এড়াতে তিনি চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। এ ঘটনায় দায়ের করা মামলায় এ পর্যন্ত পাঁচ ঠিকাদারকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২৯ জানুয়ারি চসিকের নির্বাহী প্রকৌশলী ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা গোলাম ইয়াজদানীর ওপর তার কক্ষে কিছু ঠিকাদার হামলা চালায়। এ ঘটনায় চসিকের নিরাপত্তা কর্মকর্তা কামাল উদ্দিন বাদী হয়ে ওইদিন রাতে মামলা দায়ের করেন। মামলায় চসিকের তালিকাভুক্ত ১০ জন ঠিকাদারকে নাম উল্লেকসহ অজ্ঞাত আরও পাঁচ জনকে আসামি করা হয়। তারা হলেন– চসিকের ঠিকাদারি প্রতিষ্ঠান এস জে ট্রেডার্সের সাহাব উদ্দিন, শাহ আমানত ট্রেডার্সের কংকন, মাসুদ এন্টারপ্রাইজের মো. ফেরদৌস, শাহ আমানত ট্রেডার্সের সুভাষ, মেসার্স খান করপোরেশনের হাবিব উল্লাহ খান, মেসার্স নাজিম অ্যান্ড ব্রাদার্সের নাজিম, মেসার্স রাকিব এন্টারপ্রাইজের ফিরোজ, ইফতেখার অ্যান্ড ব্রাদার্সের ইউসুফ, জ্যোতি এন্টারপ্রাইজের আশীষ বাবু এবং অজ্ঞাত পরিচয়ের ফরহাদ।

মামলাটি প্রথমে তদন্ত করে খুলশী থানা পুলিশ। পরে এ মামলা নগর গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়। বর্তমানে গোয়েন্দা পুলিশ এ মামলার তদন্ত করছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী