সুন্দরবনের পশুর নদে উল্টে গেছে পর্যটকবাহী বোট

মোংলা প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০০

সুন্দরবন দেখতে আসা পর্যটকবাহী একটি বোট পশুর নদে উল্টে গেছে। টুরিস্ট পুলিশ ওই বোটের ডুবে যাওয়া ১৩ পর্যটককে উদ্ধার করেছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মোংলা পিকনিক কর্নার সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় ডুবে যাওয়া পর্যটকদের চিৎকারে টুরিস্ট পুলিশের একটি টিম এগিয়ে আসে। প্রাণে বেঁচে যান ১৩ পর্যটক। পরে তাদেরকে উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ। 

টুরিস্ট পুলিশের এসআই সাখাওয়াত হোসেন জানান, মেহেরপুর জেলার গাংনী উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আলমগীর কবিরের নেতৃত্বে ১৩ সদস্যের একটি পর্যটকের দল সুন্দরবনে মোংলা বন্দরের পিকনিক কর্নারে আসে। সকালে পর্যটকরা পিকনিক কর্নার থেকে জালিবোটে সুন্দরবনের করমজল ইকোপার্ক এবং কুমির প্রজনন কেন্দ্র ভ্রমণের উদ্দেশ্যে রওনা হন।

টুরিস্ট বোটটি নদীর মোহনায় পৌঁছলে পর্যটকরা সকলেই বোটের ছাদের একপাশে অবস্থান করেন। এতে বোটটি তার ভারসাম্য রক্ষা করতে না পেরে উল্টে যায়। এ সময় আশেপাশে অবস্থান করা অন্যান্য টুরিস্ট বোটের চালকদের সহায়তায় তাদের সবাইকে উদ্ধার করে নিয়ে আসা হয়। তবে এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তারা সবাই সুস্থ আছেন।

/এমএএ/
সম্পর্কিত
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের