সুন্দরবনে ৩০০ কেজি কাঁকড়াসহ ৮ জেলে আটক

সাতক্ষীরা প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০০আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০০

সুন্দরবনে নদীতে প্রজনন মৌসুমে অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে আট জেলেকে আটক করেছেন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বন অফিসের কর্মীরা। এ সময় চারটি নৌকা এবং ৩০০ কেজি কাঁকড়াসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়। পরে আটক জেলেদের আদালতে পাঠানো হয়েছে।  

রবিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর ৩টার দিকে বুড়িগোয়ালিনী বন স্টেশন অফিসার (এসও) নূর আলমের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনের কালিরখাল এলাকা থেকে কাঁকড়াসহ জেলেদের আটক করেন।

আটক জেলেরা হলেন– উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের আব্দুল করিম, আল-মামুন ইসলাম, নজরুল ইসলাম, ইয়ারুল ইসলাম, নূর ইসলাম, আবু হাসান গাইন, রবিউল ইসলাম ও শাজাহান আলী।

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী জানান, অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে জেলেদের আটক করে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী