সড়কে প্রাণ গেলো প্রাথমিকের শিক্ষকের

জামালপুর প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫০আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫০

জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষক নিহত এবং আরেক স্কুলশিক্ষক আহত হয়েছেন। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, রবিবার বিকালে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের ডেফলা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিনুল হক (৪০) দেওয়ানগঞ্জ উপজেলার ভবসুর মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি দেওয়ানগঞ্জ পৌরসভার চরভবসুর এলাকার রমজান আলীর ছেলে।

একই দুর্ঘটনায় আহত সুমন মিয়া (৩৮) একই উপজেলার দক্ষিণ ভাত খাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কান্দিরপাড়া মজিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকাল ৩টার দিকে আমিনুল হক ও সুমন মিয়া মোটরসাইকেলে জামালপুর থেকে দেওয়ানগঞ্জ যাচ্ছিলেন। জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মেলান্দহ উপজেলার ডেফলা ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই স্কুলশিক্ষক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের মেলান্দহ উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আমিনুল হককে মৃত ঘোষণা করেন। আহত অপর স্কুলশিক্ষক সুমন মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মেলান্দহ থানার ওসি জানান, কোনও অভিযোগ না থাকায় নিহত আমিনুল হকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান