পর্যটকবাহী বাস উল্টে খাদে পড়ে শিশু নিহত, আহত ২০

পটুয়াখালী প্রতিনিধি
০৮ মার্চ ২০২৩, ১৭:৫৩আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১৭:৫৩

পটুয়াখালীতে দ্রুতগতির একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে রোজা বেগম (১০) নামে এক শিশু নিহত হয়েছে। এ দুর্ঘটনায় শিশুটির বাবা-মাসহ আরও ২০ জন আহত হয়েছেন।

বুধবার ভোরে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালী সেতুর উত্তর পাড়ে খলিশাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান পটুয়াখালী সদর থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান।

নিহত রোজা কুড়িগ্রামের মুক্তারাম গ্রামের রিয়াজুল ইসলামের মেয়ে। সে বাবা রিয়াজুল ইসলাম ও মা জেসমিন আক্তারের সঙ্গে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমণের উদ্দেশ্যে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন– রিয়াজুল ইসলাম (৩৫), জেসমিন আক্তার (৩০), জোনাইদ (১৩), মো. মাঈনউদ্দিন (৩৫), মুসা মিয়া (৫২), আজহার মিয়া (৪৫), মো. সেলিম (৩৮), মো. ইব্রাহিম (৩৪), ইউনুস আলী (৪০), দুখরাম (৫০), মামুন মিয়া (৩৭), মো. ফারুক (৩৮), কামরুজ্জামান গিয়াস (৩৫), মো. নাজমুল হাসান (৩০), মো. জাকির হোসেন (৩৮), মোহাম্মদ মির্জা (৩৩) ও সুমন মিয়া (২৫)।

আহত যাত্রীরা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে বাসটি ঢাকার আবদুল্লাপুর থেকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেয়। ভোররাতে পটুয়াখালী সেতুর উত্তর পাড় এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি পিকআপ ভ্যানকে অতিক্রম করতে গিয়ে বাসটি খাদে পড়ে যায়। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু রোজাকে মৃত ঘোষণা করেন। আহত ১৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পটুয়াখালী মেডিক্যাল কলেজের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শিশুর মৃত্যু হয়। আহত ১৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পটুয়াখালী সদর থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, ‘গাড়ির চালক ও হেলপারসহ আহত সবাইকে হাসপাতালে ভর্তি রয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান