জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা, গ্রেফতার ৮

দিনাজপুর প্রতিনিধি
১৩ মার্চ ২০২৩, ১৭:৩৯আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১৭:৩৯

দিনাজপুরের নবাবগঞ্জের স্বপ্নপুরীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আট জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার রাতে ভুক্তভোগী এক ছাত্রীর করা মামলায় তাদের গ্রেফতার করা হয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– নবাবগঞ্জ উপজেলার ইসলামপুর এলাকার সবুজ রানা (২৯), একই উপজেলার কুশদহ এলাকার রেজওয়ান আহমেদ (১৮),  আজিজুল হক (১৭), শিবপুর এলাকার আশরাফুল ইসলাম (১৯), খালিদপুর এলাকার প্রভাস কিস্কু (৩৬), রহিমাপুর এলাকার জাহিদুল ইসলাম (৪৫), খসিলামপুর এলাকার মানিকুল ইসলাম (৩২) এবং জয়পুরহাটের পাঁচবিবি এলাকার সালমা আক্তার (২২)।

এর আগে রবিবার সন্ধ্যায় শিক্ষাসফরে দিনাজপুরের স্বপ্নপুরীতে গিয়ে উত্ত্যক্তের শিকার হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। এ ঘটনার প্রতিবাদ করায় স্থানীয় যুবকদের হাতে মারধরের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষক-শিক্ষার্থী। তাদের মধ্যে দুজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে ভর্তি দুজন হলেন– জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরাফাত (২৪) ও তালহা (২৪)।

পুলিশ সুপার (এসপি) শাহ মো. জিন্নাহ আল মামুন বলেন, ‘হাসপাতালে ভর্তি থাকা দুই শিক্ষার্থীর সিটিস্ক্যান করা হয়েছে এবং তারা সুস্থ আছেন।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন বলেন, ‘প্রতি বছরই বিশ্ববিদ্যালয় থেকে এ ধরনের মাঠকর্ম করার জন্য বিভিন্ন জেলায় যাওয়া হয়। তবে এবারের ঘটনা একেবারেই অপ্রত্যাশিত ও দুঃখজনক। স্বপ্নপুরীর স্টাফরা সম্মিলিতভাবে এই মারধর করেছে। আমাদের মোবাইল কেড়ে নিয়েছে। পরে পুলিশের সহযোগিতায় আমরা সেখান থেকে রেহাই পাই এবং পুলিশ আমাদের হাসপাতালে ভর্তি করায়।’

 

/এসএন/এমএএ/
সম্পর্কিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
জবির মেডিক্যাল সেন্টারে বসছে আধুনিক যন্ত্র, কমবে শিক্ষার্থীদের ভোগান্তি
রাশিয়ার আন্তর্জাতিক যুব সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি জবি শিক্ষার্থী শিফা
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল