মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে দফতরি আটক

মানিকগঞ্জ প্রতিনিধি
১৩ মার্চ ২০২৩, ২১:১২আপডেট : ১৩ মার্চ ২০২৩, ২১:৩৪

মানিকগঞ্জ সদর উপজেলায় মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার জানান, এ ঘটনায় সোমবার (১৩ মার্চ) দুপুরে ওই মাদ্রাসার দফতরিকে আটক করেছে পুলিশ।

আটক দফতরির নাম আবদুল জলিল (৬০)। তার বাড়ি শরীয়তপুরে।

পুলিশ এবং ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, চার দিন আগে মাদ্রাসায় চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণ করে দফতরি জলিল। বিষয়টি কাউকে না জানাতে সে ছাত্রীকে ভয়ভীতি দেখায়। সোমবার দুপুরে ভুক্তভোগী ধর্ষণের বিষয়টি অভিভাবকদের জানায়। এরপর মাদ্রাসায় গিয়ে এক ছাত্রীর অভিভাবকের কাছ থেকে বিস্তারিত জানার পর পুলিশকে খবর দেন ভুক্তভোগীর বাবা। পরে পুলিশ মাদ্রাসায় গিয়ে দফতরি জলিলকে আটক করে।

ভুক্তভোগী শিশুর বাবা জানান, গত তিন মাসে রাতের বেলায় একা পেয়ে মাদ্রাসার আরও দুই শিক্ষার্থীকে ধর্ষণ করে দফতরি জলিল। ধর্ষণের শিকার হওয়া ওই দুই শিক্ষার্থী ও অভিভাবকরা থানায় অভিযোগ দেবেন।

মানিকগঞ্জ সদর থানার ওসি বলেন, ‘এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার দফতরিকে আটক করা হয়েছে। এ ছাড়াও আরও দুই ছাত্রী ও তাদের অভিভাবকরা থানায় এসেছেন।’

জলিলের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান