সড়কের পাশে পড়েছিল হাত-পা বাঁধা অটোরিকশা চালকের মরদেহ

টাঙ্গাইল প্রতিনিধি
১৫ মার্চ ২০২৩, ১৩:২৩আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৩:২৩

টাঙ্গাইলের বাসাইলে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় জুলহাস মিয়া (৫০) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকালে টাঙ্গাইল-নলুয়া সড়কের বাসাইল পৌরসভার কুমারজানী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জুলহাস টাঙ্গাইল সদর উপজেলার বোয়ালী গ্রামের বাসিন্দা ছিলেন।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, জুলহাস মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। পরে তিনি আর বাড়ি ফেরেননি। বুধবার সকালে বাসাইল পৌরসভার কুমারজানী এলাকায় সড়কের পাশে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ওসি বলেন, ‘মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা চালককে হত্যার পর ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে। পরে তারা মরদেহ ঘটনাস্থলে ফেলে যায়।’

/আরআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী