তেজগাঁওয়ে নিখোঁজের এক সপ্তাহ পর ব্যক্তির মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২৫, ১৬:২১আপডেট : ১২ মে ২০২৫, ১৬:২১

তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় এক সপ্তাহ আগে নিখোঁজ হওয়া মো. চাঁন মিয়া তালুকদার (৬৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র জানান, সোমবার (১২ মে) সকালে চ্যানেল আই অফিস সংলগ্ন মসজিদের পাশে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে একজন ট্রিপল নাইনে ফোন করেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে নিহতের ছেলে হোসেন মোহাম্মদ দেলোয়ার হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেন। তিনি জানান, গত সোমবার (৬ মে) তার বাবা বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরদিন তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

দেলোয়ার আরও জানান, তার বাবা মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। তারা তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়ায় নিজেদের বাড়িতে পরিবারসহ বসবাস করেন।

/এআইবি/এবি/এপিএইচ/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে