জনপ্রতিধিকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি 
১৬ মার্চ ২০২৩, ১২:৫৭আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৪:২৪

কুষ্টিয়ার দৌলতপুরে শত্রুতার জের ধরে কাজল হোসেন (৪২) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার (১৫ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশে সর্দারপাড়া মোড়ে তাকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে জখমের পর বৃহস্পতিবার হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত কাজল দৌলতপুর সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন যুবলীগের নেতা। তিনি একই এলাকার মো. সুন্নতের ছেলে।

কাজলের ছোট ভাইয়ের স্ত্রী আরিফা খাতুন বলেন, ‘ঘটনার পর থেকেই আশঙ্কাজনক অবস্থায় ছিলেন কাজল মেম্বার। শরীরে স্যালাইন চলছিল। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

নিহতের প্রতিবেশী মহব্বত হোসেন বলেন, ‘এলাকায় প্রভাব বিস্তার নিয়ে সর্দারপাড়ার লোকজনের সঙ্গে কাজলের বিরোধ ছিল। এর জের ধরে তারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ হত্যার সঙ্গে জড়িতদের শাস্তি চাই।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘এ হত্যাকাণ্ডের ঘটনায় থানায় এখনও মামলা হয়নি, তবে পুলিশ তদন্ত করছে। দোষীদের বিচারের আওতায় আনা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

/এসএন/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম