নির্মাণাধীন ভবনের ভেতরে বালুচাপা দেওয়া যুবকের লাশ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি
১৬ মার্চ ২০২৩, ১৬:৩৫আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৬:৫৮

রাজবাড়ীর গোয়ালন্দে নির্মাণাধীন ভবনের ভেতরে বালুচাপা দেওয়া অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দৌলতদিয়ায় বেসরকারি সংস্থা মুক্তি মহিলা সমিতির নির্মাণাধীন ভবন থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। 

মুক্তি মহিলা সমিতির নৈশ প্রহরী মো. রিপন বলেন, ‘সকাল ৭টার দিকে নির্মাণাধীন ভবনে পানি দিতে গিয়ে বালুচাপা দেওয়া লাশ দেখতে পাই। পরে আমি আমার অফিসের কর্মকর্তাদের জানাই।’ 

গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। লাশের শরীরে, গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বয়স আনুমানিক ২৫ বছর হবে। পরিচয় এখনও পাওয়া যায়নি। পিবিআই ও সিআইডি আঙুলের ছাপ নেওয়ার পর ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠিয়েছে। প্রতিবেদন এলে বিস্তারিত জানা যাবে।’

/এসএন/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের