নরসিংদীতে শিক্ষার্থীকে হত্যার পাঁচ দিনেও গ্রেফতার হয়নি কেউ

নরসিংদী প্রতিনিধি
১২ মে ২০২৫, ২১:৩৭আপডেট : ১২ মে ২০২৫, ২১:৩৭

নরসিংদীতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী শুভ মিয়াকে হত্যার ঘটনায় পাঁচ দিনেও কোনও আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার (১২ মে) দুপুরে ‘শেখেরচর, ফুলতলা ও মোল্লাপাড়ার সর্বস্তরের মানুষ’ ব্যানারে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয় হয়। এ সময় নিহতের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত শুভ মিয়ার বাবা মানিক মিয়া, বড় ভাই সাহেদ মিয়া, চাচা মামুন মোল্লা, শিলমান্দী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবেল মোল্লা, যুগ্ম আহ্বায়ক আলী হোসেন মোল্লা, স্থানীয় বাসিন্দা মোশাররফ মোল্লা, আনোয়ার হোসেন ও সাত্তার মিয়া প্রমুখ। 

নিহত শুভ মিয়া (২০) নরসিংদী সদর উপজেলার শেখেরচর এলাকার মানিক মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূবেরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় সেমিস্টারের ছাত্র ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৬ মে বিকালে বাড়ি থেকে বের হয়ে অপহরণের শিকার হন শুভ। অপহরণকারীরা তার পরিবারের কাছে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। তাদের দাবিকৃত টাকা দিতে পারেনি পরিবার। ৭ মে সন্ধ্যার পর নরসিংদী-মদনপুর সড়কের ৬ নম্বর ব্রিজের পাশ থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিন তার বড় ভাই সাহেদ মিয়া বাদী হয়ে নরসিংদী মডেল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। কিন্তু গত পাঁচ দিনেও কোনও আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মানববন্ধনে শুভর বাবা মানিক মিয়া বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে ছেলের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। মামলার পাঁচ দিন পার হলেও কোনও আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।’

শুভর বড় ভাই সাহেদ মিয়া বলেন, ‘এখনও কোনও আসামিকে শনাক্ত ও গ্রেফতার করতে পারেনি পুলিশ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে শুভ হত্যায় জড়িতদের গ্রেফতার করা না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হবে।’

নিহতের চাচা মামুন মোল্লা বলেন, ‘হত্যাকারীরা কী কারণে ধরাছোঁয়ার বাইরে আমরা এর কারণ জানতে চাই। শুভ হত্যার বিচার যদি না হয় তাহলে আমরা নিজেরাই এর বিচার করবো।’ 

আসামিদের গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুভ হত্যায় জড়িতদের শনাক্ত করতে পেরেছি আমরা। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। আশা করছি, দ্রুত আসামিদের আইনের আওতায় আনতে পারবো।’

/এএম/ 
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী