শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
১৭ মার্চ ২০২৩, ১৭:৫৯আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৮:০৯

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। তিনি জয়নগর উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক মিজানুর রহমান। ঘটনা তদন্তে বৃহস্পতিবার (১৬ মার্চ) পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

বুধবার ক্লাস চলাকালীন সময়ে বিদ্যালয়ের এক ছাত্রীকে ডেকে নিয়ে যৌন হয়রানি করেন মিজানুর রহমান। ওই ছাত্রী বিষয়টি মৌখিকভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানায়। অভিযোগের ভিত্তিতে মিজানুর রহমানকে বিদ্যালয় থেকে বের করে দেন প্রধান শিক্ষক। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এক অভিভাবক বলেন, ‘আমরা ছেলে-মেয়েদের লেখাপড়ার জন্য বিদ্যালয়ে পাঠিয়ে নিরাপদ মনে করি। কিন্তু শিক্ষকের এমন কর্মকাণ্ডে হতবাক ও লজ্জিত। তার বিচার চাই।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসান আলী চৌধুরী বলেন, ‘ছাত্রী ও অভিভাবকের মৌখিক অভিযোগ পাওয়ার পর শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষক কমিটির যৌথ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।’ 

অভিযোগের বিষয়ে জানতে মিজানুর রহমানের মোবাইলে একাধিকবার কল করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।  

কাশিয়ানী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগম বলেন, ‘মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। তবে লিখিত কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএন/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী