৭ দিন পর দোকান খুলেছেন বিনোদপুরের ব্যবসায়ীরা

রাবি প্রতিনিধি
১৭ মার্চ ২০২৩, ১৯:২৩আপডেট : ১৭ মার্চ ২০২৩, ২০:১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষের ঘটনার সাত দিন পর বিনোদপুর বাজার স্বাভাবিক হতে শুরু করেছে। শুক্রবার (১৭ মার্চ)  সকাল থেকে বাজারের অধিকাংশ দোকানপাট খুলেছে। দোকানিরা বলছেন, রাসিক মেয়রের উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বিনোদপুর বাজার সমিতি আলোচনায় বসেছিলেন। সেখানে শুক্রবার থেকে দোকানপাট খোলার সিদ্ধান্ত হয়।

শুক্রবার বিকালে বিনোদপুর বাজারে সরেজমিন দেখা যায়, ঢাকা-রাজশাহী মহাসড়কের দক্ষিণ ও উত্তর পাশে বাজারের অধিকাংশ দোকান খোলা হয়েছে। দক্ষিণ পাশে পুলিশের গাড়িতে বেশ কয়েকজন পুলিশ সদস্য ছিলেন। সেখানে ভেঙে যাওয়া দোকানপাট ঠিক করা হচ্ছিল। তবে উত্তর পাশে পুড়ে যাওয়া দোকানগুলো ঠিক করা হয়নি। 

বিনোদপুর বাজারে ‘মেরাজ ফল ভান্ডারে’ কাজ করেন হৃদয় হোসেন। তিনি বলেন, ‘পাঁচ দিন পর দোকান খুলেছি। সংঘর্ষের ফলে আমাদের দোকানে অল্প কিছু ক্ষতি হয়েছিল। এই কয়েক দিন দোকান খুলতে না পেরেও কিছু ফল নষ্ট হয়েছে। তা ছাড়া সবকিছু ঠিক আছে। একজন-দুই জন করে ছাত্র বাজার করতে আসছেন। আশা করি পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে।’

স্বচ্ছ ইলেকট্রিক দোকানের সঞ্জীবুল হক বলেন, ‘আমরা গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যার দিকে একবার দোকান খুলেছিলাম। আজ আবার খুলেছি। মেয়র সাহেব এবং অন্য নেতারা দোকান খুলতে বলেছেন। আমাদের দোকানের বেশিরভাগ মালামালই পাইকারি বিক্রি হয়। এজন্য কাস্টমারের সমস্যা নেই। খুচরা জিনিস কিনতে তেমন কেউ আসছেন না।’

বিনোদপুর বাজার সমিতির সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘আমরা চাই শিক্ষার্থীদের সঙ্গে আগে যেরকম সম্পর্ক ছিল; সেটি ফিরে আসুক। আমরা মেয়রের সঙ্গে মিটিং করেছি। তিনি আশ্বাস দিয়েছেন। আমি দোকানদারদের দোকান খুলতে বলেছি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম বলেন, ‘গত কয়েক দিন থেকে ক্লাস-পরীক্ষা স্বাভাবিক রয়েছে। পাশাপাশি অফিসিয়াল কাজও চলছে। আমরা ইতোমধ্যে স্থানীয় মেস মালিকদের সঙ্গে আলোচনা করেছি। সেখানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে কথা হয়েছে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে ভালো আচরণের নিশ্চয়তা দিয়েছি। আর সম্পর্ক উন্নয়নে বিনোদপুরের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় হয়েছে। পরিস্থিতি দ্রুতই আগের মতো স্বাভাবিক হবে।’

প্রসঙ্গত, গত ১১ মার্চ সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে বাসচালকের তর্কাতর্কির জেরে নগরের বিনোদপুর বাজারে সংঘর্ষের সূত্রপাত। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীরা এই সংঘর্ষে জড়িয়ে পড়েন। হামলা-সংঘর্ষ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর ছোড়া কাঁদানে গ্যাসের শেল এবং রাবার বুলেটে আহত হন দুই শতাধিক শিক্ষার্থী। সংঘর্ষের সময় একটি পুলিশ বক্স ও রাস্তার পাশের অন্তত ৩০টি দোকান পুড়িয়ে দেওয়া হয়।

ঘটনার দিন শনিবার রাতেই রবি ও সোমবারের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ক্লাস শুরু হয় গত মঙ্গলবার থেকে। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক হলেও বিনোদপুর বাজারের চার শতাধিক দোকানপাট বন্ধই রাখা হয়েছিল। ব্যবসায়ীদের দাবি ছিল, দোকানপাট পোড়ানো ও ভাঙচুরের ক্ষতিপূরণের বিষয়ে সিদ্ধান্ত বা আশ্বাস না পেলে একযোগে সব দোকানপাট বন্ধ রাখবেন।

 

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
রাবি সফর করলো ডব্লিওএএ’র প্রতিনিধি দল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের