তিন দিনের মধ্যে রাকসু নির্বাচনের ভোটার তালিকা প্রকাশসহ শিক্ষার্থীদের চার দাবি

রাবি প্রতিনিধি
০৫ মে ২০২৫, ১৭:১৮আপডেট : ০৫ মে ২০২৫, ১৭:১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকা তিন দিনের মধ্যে প্রকাশসহ চার দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। 

সোমবার (০৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এ সময় রাকসু নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী কাজ না হওয়ায় প্রশাসনের সমালোচনাও করেন তারা।

শিক্ষার্থীদের বাকি তিনটি দাবি হলো- সাত দিনের মধ্যে সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে তফসিল ঘোষণা; নির্ধারিত সময়সূচি অনুযায়ী পূর্ণাঙ্গ পরিকল্পনা ও রাকসুর নির্দিষ্ট তারিখ ঘোষণা এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে বহিরাগত মোটরসাইকেল ও ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়িত না হলে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে যেতে বাধ্য হবেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‘সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক’ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম সালমান সাব্বির। তিনি বলেন, ‘৩৬ বছর ধরে রাকসু নির্বাচনের দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। চব্বিশের আন্দোলনের পরও শিক্ষার্থীরা তাদের এই রাজনৈতিক অধিকার ফিরে পাননি। জুলাই অভ্যুত্থানের সময় ঘোষিত ৯ দফা দাবির অন্যতম ছিল ছাত্র সংসদ নির্বাচন এবং লেজুড়বৃত্তিক রাজনীতির অবসান। অথচ রাকসু নির্বাচন নিয়ে প্রশাসনের ভূমিকা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ।’

সালমান সাব্বির বলেন, ‘রাকসুর ঘোষিত রোডম্যাপ অনুযায়ী কাজ হচ্ছে না। ২৮ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ করার কথা ছিল। তবে আজ পর্যন্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়নি। এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আটকানো হয়েছে বলেই আমরা মনে করছি। আমাদের স্পষ্ট দাবি, ২৮ এপ্রিল পর্যন্ত যাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব ছিল, শুধু তারাই রাকসু নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। এটি করা না হলে তা হবে নির্বাচন বানচালের অপচেষ্টা ও আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এদিকে রাকসু নির্বাচন কমিশন গঠন করা হলেও আজ পর্যন্ত সেই কমিটি সভা করতে পারেনি। এ ছাড়া গত কয়েকদিনে রাজনৈতিক সংগঠনগুলোর মুখোমুখি অবস্থান ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করছে এবং নিরাপত্তার শঙ্কা তৈরি করছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব, সালাহউদ্দিন আম্মার, ফজলে রাব্বি, ফাহিম রেজা, আকিল বিন তালেব, তাসীন খান, মাহায়ের ইসলাম, ফৌজিয়া নওরীন, আতাউল্লাহসহ বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের অর্ধশতাধিক শিক্ষার্থী।

/এএম/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
শিক্ষার্থীর আত্মহত্যাহামলার শিকার ব্রাইট স্কুলের চেয়ারম্যান, ঢামেকে ভর্তি
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের